পৃষ্ঠাসমূহ

Medicine Fruits

কলা একটি প্রাকৃতিক ঔষধি ফল 
কলা আল্লাহর দান। এটি একটি প্রাকৃতিক ফল। ইহা বাংলাদেশ, ভারত, পাকিস্থান ইত্যাদি দেশের সর্বত্রই পাওয়া যায়। কলা সুস্বাদু ফল। এটি দামেও সস্তা। এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। নিম্নে তার কিছু গুণাগুণ আপনাদের সামনে পেশ করা হল।
১. কলা শরীরের শক্তি বর্ধন করে।
২. কলাতে সুকরোজ, ফ্রক্টোজ, গ্লুকোজ এবং ফাইবার আছে।
৩. কলা খেলে সেরোটোনিক লেভেল বেড়ে যায়, মন-মেজাজ ফুরফুরে থাকে, হতাশা কেটে যায়।
৪. হরমুনাল পরিবর্তন জনিত কারণে মেয়েদের প্রতিমাসে ঋতুস্রাব হয়, তার পূর্বে যে প্রি-মিনস্ট্রুয়াল সিন্ড্রোম দেখা যায় কলা খেলে সেটা অধিকাংশ কমে যায়।
৫. কলাতে ভিটামিন বি-৬ থাকে যা রক্তের সুগার নিয়ন্ত্রণ করে, মুড ভাল রাখে।
৬. কলাতে প্রচুর আয়রণ থাকে যা হিমুগ্লোবিন তৈয়রীতে সাহাহ্য করে, ফলস্বরূপ রক্তশূণ্যতা বা এনিমিয়া প্রতিরোধ করে।
৭. কলাতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকে এবং লবণ কম থাকে যা উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের সম্ভাবনা প্রায় ৪০% কমিয়ে দেয়।
৮. কলাতে যথেষ্ট ফাইবার থাকে তাই রেগুলার বা নিয়মিত কলা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাবে।
৯. যারা মাদকাসক্ত তারা কলার সাথে মধু এবং দুধ মিশিয়ে খেলে আসক্তি পরবর্তি ক্ষতি কমে যাবে।
১০. যাদের গ্যাস্ট্রিক বা আলসার রয়েছে তারা বুকে জ্বালা - পোড়া অনুভব করেন তাদের জন্য কলা আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক এন্টাসিড হিসাবে কাজ করবে। তাই গ্যাস্ট্রিক বা আলসার রোগীদের নিয়মিত কলা খাওয়া উচিত।
১১. কোন বিষাক্ত পোকা-মাকড় কামড় দিলে কোন প্রকার মলম ব্যবহার করার পূর্বে যদি কলা সেই আক্রান্ত জায়গাতে লাগিয়ে দেয়া যায় তাহলে লাল হয়ে ফুলে যাওয়ার ভাবটা কমে যায়।
১২. কলা শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করা।
১৩. কলা ক্ষুধা নিবারণ করে।
১৪. গর্ভবতী মহিলাদের শারীরিক ও মানষিক যে চাপের জন্য শরীরে উচ্চ তাপমাত্রা হয়ে থাকে সেটা কলা খেলে ঠান্ডা এবং নিয়ন্ত্রণে আসে।
১৫. ধূমপায়ীদের ধুমপান ত্যাগ করার জন্য কলা উপকারী ফল।
১৬. কলাতে পটাশিয়াম রয়েছে যা আমাদের মস্তিষ্কের অক্সিজেন সরবরাহের কাজে সাহায্য করা।
তাই বলা যায় "A Banana in a day keeps the doctor away"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন